জিটিএ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের - The News Lion

জিটিএ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের

 


দি নিউজ লায়নঃ  গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর বিরুদ্ধে  কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়।  এক সপ্তাহের উত্তরবঙ্গ সফর শেষে সোমবার কলকাতায় ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 


সেখানেই জিটিএ-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন জগদীপ ধনখড়। রাজ্যপাল জানান, জিটিএ-তে যে দুর্নীতি হয়েছে, এই বিষয়ে তাঁর কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের তরফে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে।


 এরপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘২০১৭ থেকে জিটিএ-তে কোনও অডিট হয়নি। আমার ক্ষমতা রয়েছে। ক্যাগ (CAG)-কে দিয়ে যাতে স্পেশ্যাল অডিট করানো যায়, সেই ব্যবস্থা করব আমি।’ এখানেই শেষ নয়, জিটিএ-তে কোনও নির্বাচন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.